News Flash

  • Home
  • প্রধান খবর
  • Protest : মন্দির ভাঙার প্রতিবাদে পথে বিজেপি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Image

Protest : মন্দির ভাঙার প্রতিবাদে পথে বিজেপি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.) : রাজস্থানের আলওয়ারে ৩০০ বছরের পুরনো এক শিব মন্দিরকে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে বুধবার পথে নামল বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ-সহ বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। ‘আক্রোশ র‍্যালি’ নামক এই বিক্ষোভ প্রদর্শনের মূল দাবি, একই জায়গায় ফের মন্দির পুনঃস্থাপন করা।

গত ২২ এপ্রিল রাজগড় শহরে বুলডোজার চালানোর ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রাস্তা চওড়া করার জন্যই ভাঙা হয়েছিল মন্দির এবং দোকানগুলি। বুধবারের মিছিলের নেতৃত্বে ছিলেন আলওয়ারের বিজেপি সাংসদ বালকনাথ। মিছিলে যোগ দেন প্রচুর সাধুও। বিক্ষোভের উদ্দেশ্য সম্পর্কে বালকনাথ বলেন, রাজস্থানের কংগ্রেস সরকার তোষণমূলক রাজনীতি করছে। তিনি জানিয়েছেন,”আমরা সরকারের কাছে স্মারক লিপি জমা দিয়েছি। বুলডোজার চালানোর ঘটনার সঙ্গে জড়িত অফিসারদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। যেখানে মন্দির ভাঙা হয়েছে, সেই জায়গাতেই ফের মন্দির গঠন করতে হবে।” এছাড়াও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পদত্যাগ দাবি করেছেন প্রতিবাদীরা।


মন্দির ভাঙার দায় নিয়ে ইতিমধ্যেই চাপান উতোর শুরু হয়ে গিয়েছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। আলওয়ার জেলা প্রশাসন জানিয়েছে, সমস্ত আইনি ব্যবস্থা নিয়েই ভাঙা হয়েছে মন্দির এবং তৎসংলগ্ন এলাকার দোকানগুলি। কংগ্রেসের তরফে আরও বলা হয়েছে, রাজগড় শহরে বিজেপির নেতৃত্বাধীন প্রশাসনই বুলডোজার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস বলেছে, ২০১৫ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের আমলে প্রায় ১০০টি মন্দির ভাঙা হয়েছিল।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top