News Flash

  • Home
  • প্রধান খবর
  • উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, ইউক্রেন-সহ নানা বিষয়ে আলোচনা
Image

উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, ইউক্রেন-সহ নানা বিষয়ে আলোচনা

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): দু’দিনের সফরে ভারতে এসেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। ভারত সফরে আসা ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ইউক্রেন পরিস্থিতি-সহ নানা বিষয়ে তাঁদের মধ্যে হয়েছে আলোচনা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত-ইউরোপিয়ান কমিশন অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ইউক্রেন সংঘাতের প্রেক্ষিতে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব নিয়েও আমরা মতবিনিময় করেছি।”

এদিন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের প্রাক্কালে স্লোভেনীয় বিদেশ মন্ত্রী আনজে লোগারের সঙ্গেও দেখা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সাক্ষাতের বিষয়ে টুইট করে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, “স্লোভেনিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে দিন শুরু হল। ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছি।”

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top