News Flash

  • Home
  • দিনের খবর
  • Attack : দু’পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা শিলিগুড়িতে, জখম ২
Image

Attack : দু’পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা শিলিগুড়িতে, জখম ২

শিলিগুড়ি, ২৪ এপ্রিল (হি. স.) : শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে দু’পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । সংঘর্ষে জখম হয়েছে ২ জন। ঘটনাটি ঘটেছে রবিবার।

জানা গিয়েছে, টোটোতে যাত্রী নিয়ে যাচ্ছিলেন মহম্মদ শামশাদ নামে এক ব্যক্তি। সেই সময় আরেকজন ব্যক্তি টোটোর সামনে দিয়ে পার হচ্ছিলেন। তখন ওই ব্যক্তিকে দেখেশুনে রাস্তা পার হওয়ার কথা বলেন টোটোচালক। আর এতেই চালককে গালিগালাজ শুরু করেন ওই ব্যক্তি। এর প্রতিবাদ করতেই ওই চালককে মারধর শুরু করেন তিনি। এরপর আরও কয়েকজন এসে ওই চালককে মারধর করেন বলে অভিযোগ। হাতাহাতিতে চালক ও অপরপক্ষের একজন জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় শিলিগুড়ি থানা এবং খালপাড়া ফাঁড়ির পুলিশ। জখমদের উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Releated Posts

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top