News Flash

  • Home
  • বিদেশ
  • Antonio Guterres: আগামী সপ্তাহে ইউক্রেন যাচ্ছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, ২৬ এপ্রিল যাবেন মস্কোতেও
Image

Antonio Guterres: আগামী সপ্তাহে ইউক্রেন যাচ্ছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, ২৬ এপ্রিল যাবেন মস্কোতেও

নিউইয়র্ক, ২৩ এপ্রিল (হি.স.): আগামী সপ্তাহে ইউক্রেন যাচ্ছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামী ২৮ এপ্রিল ইউক্রেনে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন তিনি, সাক্ষাৎ করবেন ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গেও। ইউক্রেন সফরের আগেই মস্কোতেও যাবেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মস্কো যাওয়ার কথা ২৬ এপ্রিল, রাশিয়ার রাজধানীতে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব।

ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের পর বহু দিন হয়ে গিয়েছে, এমতাবস্থায় রাশিয়া ও ইউক্রেনে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুদ্ধ থামাতে তিনি অবদান রাখতে পারেন বলে অভিমত আন্তর্জাতিক মহলের।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top