News Flash

  • Home
  • দিনের খবর
  • জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযান থামাতে সুপ্রিম নির্দেশ, মেয়র বললেন আমরা কাজ থামিয়েছি
Image

জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযান থামাতে সুপ্রিম নির্দেশ, মেয়র বললেন আমরা কাজ থামিয়েছি

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি. স.) : অবৈধ নির্মাণে ছয়লাপ দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকা। বাড়ছে অসামাজিক কাজকর্ম, তাই এলাকাজুড়ে বেআইনি উচ্ছেদ অভিযান শুরু করেছে উত্তর দিল্লি পুরনিগম। তবে বুলডোজার-সহযোগে ভাঙাভাঙি শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই সকাল ১০.৪৫ মিনিট নাগাদ সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় অবিলম্বে অভিযান বন্ধ করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে উচ্ছেদ অভিযান বন্ধ রেখেছে উত্তর দিল্লি পুরনিগম।

উত্তর দিল্লি পুর নিগমের মেয়র রাজা ইকবাল সিং জানিয়েছেন, “আমরা উচ্ছেদ অভিযান থামিয়ে দিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা মেনে চলব।” দিল্লি পুলিশের (আইন-শৃঙ্খলা) বিশেষ পুলিশ কমিশনার জানিয়েছেন, “জাহাঙ্গীরপুরী এলাকায় উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে।” অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযান চলতে থাকে। এদিন জাহাঙ্গীরপুরীতে যান সিপিআই (এম) নেত্রী বৃন্দা কারাট। তিনি বলেছেন, “আইন ও সংবিধানকে বুলডোজ করে অবৈধভাবে ধ্বংস করা হচ্ছে। অন্তত সুপ্রিম কোর্ট এবং আদালতের নির্দেশকে তো বুলডোজ করা উচিত নয়।” পরে উচ্ছেদ অভিযান বন্ধ হলে বৃন্দা কারাট বলেন, “উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়েছে। আমি জাহাঙ্গীরপুরের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য এবং সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করার অনুরোধ করছি। উচ্ছেদ করা সংবিধানের পরিপন্থী। স্পেশাল সিপি আমাকে আশ্বস্ত করেছেন শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ করা হবে না।”

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top