News Flash

  • Home
  • দিনের খবর
  • Hans Raj Hans : ভারতকে দুর্বল করার ক্ষেত্রে বিদেশি শক্তির হাত থাকতে পারে : হংস রাজ হংস
Image

Hans Raj Hans : ভারতকে দুর্বল করার ক্ষেত্রে বিদেশি শক্তির হাত থাকতে পারে : হংস রাজ হংস

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): দিল্লির জহাঙ্গিরপুরীতে শনিবার রাতের হিংসাত্মক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন উত্তর-পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ হংস রাজ হংস। সকলের কাছে শান্তি ও সৌভ্রাতৃত্বের আহ্বান জানিয়েছেন তিনি। বিজেপি সাংসদের মতে, ভারতকে দুর্বল করার ক্ষেত্রে বিদেশি শক্তির হাত থাকতে পারে।

শনিবার রাতে হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লির জহাঙ্গিরপুরী। অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। এই ঘটনার প্রেক্ষিতে রবিবার উত্তর-পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ হংস রাজ হংস বলেছেন, “আমি সকলের কাছে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছি। প্রতিটি ধর্মেই কিছু খারাপ উপাদান আছে, তাঁরাই এই ধরনের ঘটনার জন্য দায়ী। নেপথ্যে কিছু বিদেশী শক্তি থাকতে পারে যারা ভারতকে দুর্বল করতে চায়।”

উল্লেখ্য, দিল্লির জহাঙ্গিরপুরীর সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হিংসাত্মক ঘটনায় ৮ জন পুলিশ কর্মী-সহ ৯ আহত হয়েছেন। দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ইট, পাথর ছোড়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সংঘর্ষের ঘটনার খবর পেয়েই পুলিশ জহাঙ্গীরপুরীতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। সংঘর্ষে আহত হন ৯ জন। তাঁদের মধ্যে আট জন পুলিশকর্মী এবং এক জন সাধারণ নাগরিক।

Releated Posts

দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা

দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…

ByByNews Desk Jul 2, 2026

ধানবাদে ৭০০ দাগি অপরাধীকে হাজির করিয়ে অপরাধ ছাড়ার শপথ করাল পুলিশ

ধানবাদ, ২ জুলাই (আইএএনএস): অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল…

ByByNews Desk Jul 2, 2026

এখনই পেট্রল-ডিজেলের দাম কমানো সম্ভব নয়: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): এই মুহূর্তে পেট্রল ও ডিজেলের খুচরো দাম কমানোর কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 2, 2026

সংখ্যাগরিষ্ঠতার জোরেই তৃণমূলের নাম ও প্রতীক আমাদের প্রাপ্য: নির্বাচন কমিশনে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top