News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুদীপ ও আশীষ, কঠিন চ্যালেঞ্জ
Image

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুদীপ ও আশীষ, কঠিন চ্যালেঞ্জ

আগরতলা, ১৬ এপ্রিল(হি. স.): কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন সুদীপ রায় বর্মণ। সাথে আশীষ কুমার সাহাও। দুজনেই কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহাও নিশ্চিত করেছেন, ৬ নং আগরতলা এবং ৮ নং টাউন বড়দোয়ালি সুদীপ রায় বর্মণ ও আশীষ কুমার সাহা প্রার্থী হবেন। ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে ওই দুইটি কেন্দ্রে জয়ী হয়েছিলেন সুদীপ ও আশীষ। এখন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দুজনেই প্রধান মুখ হিসেবে তুলে ধরার ঝুঁকি নিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন কার্যত বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের জন্য সেমিফাইনাল।

বিজেপি বিধায়ক পদে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেওয়ার পর সুদীপ রায় বর্মণ এবং আশীষ কুমার সাহা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছিল। কিন্ত, আজ তাতে জল ঢেলে দিয়ে সুদীপ বাবুর ঘোষণা, দল চাইলে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়বেন তিনি।

আজ বড়জলা বিধানসভা কেন্দ্রে প্রবীণ কংগ্রেস নেতাদের শারীরিক অবস্থার খোজ নিতে যান সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, অভিভাবক শ্রেণীর কয়েকজন কংগ্রেস নেতার শারীরিক অবস্থার খোজ নিতে এসেছি। বড়জলা এলাকায় আর কয়েকজন কর্মীর বাড়ি গিয়ে তাঁদের সাথে দেখা করেছি। তাঁরা এখনো কংগ্রেস করার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। এদিন উপনির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে সুদীপ বাবু বলেন, শুনেছি দুয়েক দিনের মধ্যে কমিশন নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দেবে। কংগ্রেস চাইলে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুত আছি।

তাঁর কথায়, নির্বাচনকে ঘিরে জনসংযোগ এমনটা ভাববার কোন কারণ নেই। সারা বছরই এলাকার মানুষের সাথে জনসংযোগ বজায় রাখি। তাঁর দাবি, মানুষের সাথে আমার আত্মীক সম্পর্ক রয়েছে। তাই, সকলের সাথেই যোগাযোগ রাখা কর্তব্য বলে মনে করি।এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা বলেন, ৬ নং আগরতলা এবং ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সুদীপ রায় বর্মণ ও আশীষ কুমার সাহা দুজনেই যোগ্য প্রার্থী। ফলে, তাঁরাই উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়বেন। তাঁর দাবি, সঠিকভাবে ভোট হলে বিজেপির পরাজয় নিশ্চিত। 

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top