News Flash

  • Home
  • প্রধান খবর
  • Encounter : শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলি চার সন্ত্রাসবাদী খতম
Image

Encounter : শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলি চার সন্ত্রাসবাদী খতম

শোপিয়ান, ১৪ এপ্রিল (হি.স.) : বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার বাদিগাম জৈনাপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও তল্লাশি অভিযান চলছে। জম্মু ও কাশ্মীর পুলিশ একটি টুইট বার্তায় বলেছিল, “পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কাজ করছে।”

প্রসঙ্গত, এদিন দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের বাদিগাম এবং জৈনাপোরা এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নামে নিরাপত্তা বাহিনী৷ জওয়ানদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।শুরু হয় এনকাউন্টার৷ টুইট করে পরে কাশ্মীর পুলিস জানায়, গুলির লড়াইয়ে খতম চার জঙ্গি। মৃতরা লস্কর-এ-তইবার সদস্য। সকলেই স্থানীয় যুবক ছিল। গুলির লড়াই বন্ধ হলেও আশেপাশের এলাকায় তল্লাশি জারি।এদিনই একটি গাড়ি উল্টে মৃত্যু হয়েছে দুই জওয়ানের। বৃহস্পতিবার ওই গাড়িতে এনকাউন্টারস্থলে যাচ্ছিলেন জওয়ানরা। দুই জওয়ান মারা গিয়েছেন। আহত হয়েছেন ৫ জন। তাদের শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top