News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire: অন্ধ্রপ্রদেশে রাসায়নিক ফ্যাক্টরিতে আগুনে মৃত ৬, প্রাণে বাঁচলেন ১২ জন
Image

Fire: অন্ধ্রপ্রদেশে রাসায়নিক ফ্যাক্টরিতে আগুনে মৃত ৬, প্রাণে বাঁচলেন ১২ জন

এলুরু, ১৪ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন ৬ জন। অগ্নিকাণ্ডে প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার গভীর রাতে এলুরু জেলার আক্কিরেড্ডিগুদেমে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। নাইট্রিক অ্যাসিড, মনোমিথাইল লিকেজের কারণেই আগুন লাগে। আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলুরু-র পুলিশ সুপার রাহুল দেব শর্মা জানিয়েছেন, নাইট্রিক অ্যাসিড, মনোমিথাইল লিকেজের কারণে বুধবার রাতে এলুরু জেলার আক্কিরেড্ডিগুদেমে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। সেই সময় কারখানার ভিতরে অনেক শ্রমিক ছিলেন, তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। ১২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন নেভাতে অনেক সময় লেগে যায়, পরে দমকল কর্মীদের সাহায্যে বৃহস্পতিবার ভোররাতে আগুন নিভিয়ে ফেলা হয়।

Releated Posts

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top