News Flash

  • Home
  • প্রধান খবর
  • Gorakhnath Temple : গোরক্ষনাথ মন্দিরে হামলার পরই নিরাপত্তা বাড়ল যোগীর
Image

Gorakhnath Temple : গোরক্ষনাথ মন্দিরে হামলার পরই নিরাপত্তা বাড়ল যোগীর

লখনউ, ৭ এপ্রিল (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি যোগী আদিত্যনাথ গোরক্ষনাথ মন্দিরের প্রধান পুরোহিতও৷ কিছুদিন আগে ধারালো অস্ত্র নিয়ে এই মন্দিরে ঢোকার চেষ্টা করেছিল এক সংখ্যালঘু যুবক। তাকে আটকাতে গিয়ে জখম হন দুই পুলিসকর্মী। ঘটনায় জঙ্গিযোগ রয়েছে কিনা খুঁজতে তদন্তভার এটিএসকে দেওয়া হয়েছে। হামলার পরই গোরক্ষনাথ মন্দিরের বাইরে নিরাপত্তা আরও বাড়িয়ে দেয় সরকার। এবার মন্দিরের প্রধান পুরোহিত যোগী আদিত্যনাথের নিরাপত্তা বাড়ল।


আগের তুলনায় নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ল যোগী আদিত্যনাথের। সর্বক্ষণ তিনি আধাসেনা বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যেই থাকেন। তবে গোরক্ষনাথ মন্দিরের ঘটনার পরই মুখ্যমন্ত্রীর লখনউয়ের বাসভবনের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের তুলনায় বেশি আধাসেনা দিন-রাত প্রহরা দেবেন মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে। বাড়ানো হয়েছে মহিলা নিরাপত্তা রক্ষীর সংখ্যাও। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও নিয়মিত যোগী আদিত্যনাথ গোরক্ষপুরের মন্দিরে যান।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top