News Flash

  • Home
  • প্রধান খবর
  • YS Jaganmohan Reddy: অন্ধ্রপ্রদেশে ১৩টি নতুন জেলার উদ্বোধন করলেন রেড্ডি, মোট সংখ্যা বেড়ে ২৬
Image

YS Jaganmohan Reddy: অন্ধ্রপ্রদেশে ১৩টি নতুন জেলার উদ্বোধন করলেন রেড্ডি, মোট সংখ্যা বেড়ে ২৬

গুন্টুর, ৪ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশে ১৩টি নতুন জেলার উদ্বোধন করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। সোমবার অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার তাডেপল্লীতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১৩টি নতুন জেলার সূচনা করেছেন জগনমোহন রেড্ডি। নতুন ১৩টি জেলার উদ্বোধনের পর দক্ষিণ ভারতের এই রাজ্যে মোট জেলার সংখ্যা বেড়ে হল ২৬।

সংসদীয় আসনের ভিত্তিতে নতুন জেলাগুলি গঠন করা হয়েছে। এতদিন অন্ধ্রপ্রদেশে মোট ১৩টি জেলা ছিল, নতুন ১৩টি জেলা উদ্বোধনের পর মোট জেলার সংখ্যা বেড়ে হল ২৬। অন্ধ্রপ্রদেশের নতুন ১৩টি জেলা হল-মান্যম, অনাকাপালি, আল্লুরি সীতারামা রাজু, কাকিনাড়া, কোনাসীমা, এলুরু, পালনাড়ু, বাপটলা, নানদিয়াল, শ্রী সত্য সাই, শ্রী বালাজি, আন্নামায়া ও এন টি রামা রাও।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top