News Flash

  • Home
  • প্রধান খবর
  • CPIM : সন্ত্রাসী সংগঠন পিএফআই-কে প্রশিক্ষণ দিচ্ছে কমিউনিস্ট সরকার, অগ্নিনির্বাপণের নামে প্রশিক্ষণ
Image

CPIM : সন্ত্রাসী সংগঠন পিএফআই-কে প্রশিক্ষণ দিচ্ছে কমিউনিস্ট সরকার, অগ্নিনির্বাপণের নামে প্রশিক্ষণ

তিরুবনন্তপুরম ও নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): কেরলের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (পিএফআই) প্রশিক্ষণও দিচ্ছে কেরল সরকার। কেরলের দমকল বিভাগ সম্প্রতি পিএফআই-এর কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। সোশ্যাল মিডিয়ায় সেই প্রশিক্ষণ শিবিরের ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার পরই আলোড়ন পড়ে গিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছেন হিন্দুত্ববাদীরা। মনে করা হচ্ছে, কেরলে ইসলামিকরণের পথে এটি আরেকটি পদক্ষেপ।

কেরলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস, যা কেরল ফায়ার ব্রিগেড নামেই পরিচিত, সম্প্রতি এর্নাকুলাম জেলার আলুভাতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। আগুন লাগার সময় তা থেকে বাঁচার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। কিন্তু যেভাবে শারীরিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, তাতে বোঝাই যাচ্ছে প্রকৃত উদ্দেশ্য ছিল অন্য কিছু। কেরল সরকার এমন একটি সন্ত্রাসী সংগঠনকে প্রশিক্ষণ দিয়েছে যে সংগঠন দেশে বহু হিংসা ও সন্ত্রাসী ঘটনায় ভূমিকা রাখে। দিল্লি দাঙ্গায়ও পিএফআই-এর যোগ পাওয়া গিয়েছে। এ বিষয়ে এর্নাকুলামের দমকল বিভাগকে প্রশ্ন করা হলে তাঁরা জানিয়েছে, পিএফআই-এর সঙ্গে অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ কর্মসূচি উচ্চ আধিকারিকদের নির্দেশের পরে আয়োজিত হয়েছিল।

আলুভা ফায়ার ব্রিগেড অফিসে কর্তব্যরত কর্মীরা বলেছেন, পিএফআই কর্মীদের আগুন লাগার সময় উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রমের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ভবিষ্যতেও কী পিএফআই-কে এমন প্রশিক্ষণ দেওয়া হবে, এ বিষয়ে দমকল বিভাগের আধিকারিকরা বলেছেন, উপর তলার নির্দেশ অনুসরণ করেছেন তাঁরা। এখন পর্যন্ত এই নির্দেশ শুধুমাত্র পিএফআই-এর জন্য দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, কেরলে পিএফআই-এর একটি বড় নেটওয়ার্ক রয়েছে এবং তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ও আরএসএস-এর মতাদর্শের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আসছে। পিএফআই-এর বর্বরতা মানুষকে হতবাক করে দিয়েছিল যখন সংগঠনের সদস্যরা মালায়ালাম অধ্যাপক টি জে জোসেফের হাত কেটে ফেলেছিল। জোসেফকে ইসলামের নবী মুহাম্মদ সম্পর্কে লেখা একটি নিবন্ধের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। প্রকৃতপক্ষে, কেরলের কমিউনিস্ট সরকারের পূর্ণ সমর্থন রয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র ওপর।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top