News Flash

  • Home
  • খেলা
  • World Cup : সাতবার মেয়েদের বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া, হিলির শতরান
Image

World Cup : সাতবার মেয়েদের বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া, হিলির শতরান

ওয়েলিংটন, ৩ এপ্রিল (হি.স.) : সাতবার মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। ফাইনালে ১৭০ রানের বিশাল ইনিংস খেললেন এলিসা হিলি। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের ব্যাটে ভর করেই বিরাট জয় অস্ট্রেলিয়ার। ৭১ রানে ইংল্যান্ডকে হারিয়ে দিলেন হিলিরা।

প্রথমে ব্যাট করে ৩৫৬ রান তোলে অস্ট্রেলিয়া। উইকেটরক্ষক হিলি একাই ১৭০ রান করেন। তাঁর স্বামী মিচেল স্টার্ক উপস্থিত ছিলেন গ্যালারিতে। অস্ট্রেলিয়ার হয়ে তিনিও বিশ্বকাপ জিতেছেন। হিলি ছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে রান পেয়েছেন ওপেনার রেচেল হেইনেস। তিনি ৬৮ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে বেথ মুনি ৬২ রান করেন। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান তোলে অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ড্যানি ওয়াট ফিরে যান ৪ রান করে। অন্য ওপেনার ট্যামি বেমন্ট করেন ২৭ রান। অধিনায়ক হেথার নাইট করেন ২৬ রান। ইংল্যান্ডের হয়ে শতরান করেন নাতালি সিভার। ১২১ বলে ১৪৮ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য দিক থেকে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।

প্রসঙ্গত, ১৯৭৮ সালে প্রথম বার মেয়েদের বিশ্বকাপ জিতেছিলে অস্ট্রেলিয়া। টানা তিন বার বিশ্বকাপ জিতেছিল তারা। এর পর ১৯৯৭, ২০০৫, ২০১৩ এবং ২০২২ সালে বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top