News Flash

  • Home
  • দিনের খবর
  • Bomb : রামপুরহাটের বগটুই গ্রামে মিলল প্রচুর বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড
Image

Bomb : রামপুরহাটের বগটুই গ্রামে মিলল প্রচুর বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

রামপুরহাট, ৩ এপ্রিল (হি.স.): বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রাম থেকে উদ্ধার হল প্রচুর বোমা। বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনে এক অভিযুক্তের বাড়ির কাছেই মিলেছে ওই বোমা। উদ্ধার হওয়া বোমাগুলি পরীক্ষা করে দেখেছে বম্ব স্কোয়াড।

শনিবার পুলিশ গোপন সূত্রে খবর পায়, ভাদু খুনে অভিযুক্ত পলাশ শেখের বাড়ির কাছে রয়েছে বিপুল বোমা। শনিবারই ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। রবিবার ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। পৌঁছয় দমকল বাহিনীও।

পলাশের বাড়ির কাছে মাটির তলায় পোঁতা জার ভর্তি করা ওই বোমা উদ্ধার করা হয়েছে। ভাদু খুন হওয়ার পর থেকে এলাকা ছাড়া পলাশ। পুলিশ তার সন্ধান চালাচ্ছে। উপপ্রধান খুনে মূল অভিযুক্ত পলাশ শেখের বাড়ির পাশে ফাঁকা জায়গায় রাখা ছিল বোমাগুলি। বোমাগুলি নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top