News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: নেপালের শান্তি, প্রগতি ও উন্নয়ন যাত্রায় ভারত দৃঢ় অংশীদার ছিল এবং সর্বদা থাকবে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: নেপালের শান্তি, প্রগতি ও উন্নয়ন যাত্রায় ভারত দৃঢ় অংশীদার ছিল এবং সর্বদা থাকবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): নেপালের শান্তি, প্রগতি ও উন্নয়ন যাত্রায় ভারত দৃঢ় অংশীদার আগেও ছিল এবং সর্বদা থাকবে। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে আশ্বস্ত করে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শের বাহাদুর দেউবার সঙ্গে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমাদের অংশীদারিত্বের মূল ভিত্তিই হল আমাদের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং তাঁদের মধ্যে আদান-প্রদান। তাঁরাই আমাদের সম্পর্ককে মজবুত ও শক্তি প্রদান করেন। নেপালের শান্তি, প্রগতি ও উন্নয়ন যাত্রায় ভারত দৃঢ় অংশীদার আগেও ছিল এবং সর্বদা থাকবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “ভারত ও নেপালের বন্ধুত্ব, আমাদের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এমন নজির পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের আদান-প্রদানের সুতো প্রাচীনকাল থেকেই যুক্ত। অনাদিকাল থেকে আমরা একে অপরের সুখ-দুঃখের সঙ্গী।” যৌথ বিবৃতিতে নেপালের প্রধানমন্ত্রী বলেছেন, “আমি সত্যিই নেপাল এবং নেপালি জনগণের প্রতি আপনার ভালবাসা এবং স্নেহের প্রশংসা করি। আমার সফর এই সহজাত অনুভূতিগুলিকে আরও কার্যকর করবে।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top