News Flash

  • Home
  • বিদেশ
  • ইমরান খান যা তৈরি করেছেন, তা পরিষ্কারের দিকে জনগণের মনোযোগ দেওয়া উচিত: পাক প্রধানমন্ত্রীর প্রাক্তন স্ত্রী
Image

ইমরান খান যা তৈরি করেছেন, তা পরিষ্কারের দিকে জনগণের মনোযোগ দেওয়া উচিত: পাক প্রধানমন্ত্রীর প্রাক্তন স্ত্রী

ইসলামাবাদ, ১ এপ্রিল (হি.স.) : শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান প্রাক্তন ক্রিকেটারের সমালোচনা করে বলেন, ইমরান খান যে জগাখিচুড়ি তৈরি করেছেন তা পরিষ্কার করার জন্য দেশের জনগণকে একসঙ্গে দাঁড়ানোর দিকে মনোনিবেশ করা উচিত।

খান ২০১৮ সালে একটি “নয়া পাকিস্তান” তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার মৌলিক সমস্যাটি মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন তিনি। বিরোধীরা তার সরকারকে “অদক্ষ” হিসাবে কটাক্ষ করেছে বলে রেহাম খান সমালোচনা করেছেন।
এদিন ক্রিকেটার-রাজনীতিবিদ-র প্রাক্তন স্ত্রী টুইট করেছেন, “ইমরান ইতিহাস! আমি মনে করি আমাদের নয়া পাকিস্তান তৈরি করতে যে জগাখিচুড়ি ফেলেছে তা পরিষ্কার করার জন্য দেশবাসীকে একসঙ্গে দাঁড়ানোর দিকে মনোযোগ করা উচিত।”

তিনি আরও বলেন, ইমরান খানের যা নেই তা হল “বুদ্ধিমত্তা এবং সামর্থ্য” কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন যে ঈশ্বরের কৃপায় তার কিছুই দরকার নেই কারণ তিনি জীবনের সবকিছু -খ্যাতি, সম্পদ অর্জন করেছেন। রেহাম খান অবশ্য ইমরান খানের কথার সঙ্গে একমত হয়েছেন, কারণ তিনি বলেন, তিনি ছোটবেলায় পাকিস্তানকে শীর্ষে উঠতে দেখেছিলেন। “হ্যাঁ, আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখন পাকিস্তান দুর্দান্ত ছিল,” রেহাম খান তাঁর ভাষণের তীব্র সমালোচনা করে টুইট করেছেন।

Releated Posts

পশ্চিম এশিয়ায় জাহাজে হামলা নিয়ে আমেরিকার কাছে কড়া প্রতিবাদ ভারতের, উদ্বেগ প্রকাশ বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): গত কয়েক দিনে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের বহনকারী একাধিক জাহাজে হামলার ঘটনায় আমেরিকার কাছে…

ByByNews Desk Jun 11, 2026

বাংলাদেশে হাম প্রাদুর্ভাব: মৃতের সংখ্যা বেড়ে ৬৪২, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৩ শিশুর

ঢাকা, ১১ জুন (আইএএনএস): বাংলাদেশে হামের প্রকোপ ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গে আরও…

ByByNews Desk Jun 11, 2026

মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের

তেহরান, ১১ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও তীব্র হয়ে উঠল। বৃহস্পতিবার সকালে বাহরিনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর মার্কিন…

ByByNews Desk Jun 11, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top