News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃহস্পতিবারই শেষ দিন, প্যান-আধার যুক্ত না হলে শুক্রবার থেকেই দিতে হবে জরিমানা
Image

বৃহস্পতিবারই শেষ দিন, প্যান-আধার যুক্ত না হলে শুক্রবার থেকেই দিতে হবে জরিমানা

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): প্যান এবং আধার সংযুক্ত করার সময়সীমা শেষ হল বৃহস্পতিবার। প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি) এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কোনও করদাতা সেই কাজ সম্পূর্ণ না করে থাকলে ১ এপ্রিল, অর্থাৎ আগামী কাল থেকেই জরিমানা গুনবেন। যাঁদের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, তাঁদেরও প্যান-আধার যোগ বাধ্যতামূলক। কর পর্ষদের নির্দেশ অনুযায়ী, চাইলে ৩১ মার্চের পরেও আধার কার্ডের সঙ্গে প্যান যুক্ত করা যাবে ঠিকই। কিন্তু ১ এপ্রিল থেকে তিন মাসের মধ্যে তা করা হলে এককালীন জরিমানা গুনতে হবে ৫০০ টাকা। তার পরে জরিমানা দাঁড়াবে ১০০০ টাকা।

প্যানের সঙ্গে আধার সংযুক্তিকরণ অনেক আগেই বাধ্যতামূলক করেছে কেন্দ্র। সেই কাজ সারার সময়সীমাও বাড়ানো হয়েছে একাধিক বার। সিবিডিটি ইতিমধ্যেই জানিয়েছে, ৩১ মার্চের মধ্যে ওই সংযুক্তিকরণ করা না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা গুনতে হলেও প্যান নম্বর ব্যবহার করতে অসুবিধা হবে না ২০২৩ সালের মার্চ পর্যন্ত। কিন্তু তার পরে আধারের সঙ্গে সংযুক্ত না-হওয়া প্যান কার্ড অবৈধ বলে গণ্য হবে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top