News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire: গ্রেটার নয়ডায় ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

Fire: গ্রেটার নয়ডায় ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা

নয়ডা, ৩১ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার গ্রেটার নয়ডায় ভয়াবহ আগুন লাগল কুলার প্যাডের একটি ফ্যাক্টরিতে। বুধবার গভীর রাতে গ্রেটার নয়ডার বদলাপুর এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। সেই সময় কারখানায় প্রায় ২৪ জন কর্মী কাজ করছিলেন এবং কয়েকজন কারখানার পিছনের দিকে ঘরে ছিলেন। আগুন লাগা মাত্রই সবাই বাইরে বেরিয়ে আসেন। পরে দমকল কর্মীদের তৎপরতায় বৃহস্পতিবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের লেলিহান শিখায় কারখানার ভিতরে থাকা অনেক কিছু পুড়ে গিয়েছে, তাই প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মুখ্য দমকল অফিসার অরুণ কুমার সিং জানিয়েছেন, বুধবার গভীর রাতে গ্রেটার নয়ডার বদলাপুর এলাকায় অবস্থিত একটি কুলার প্যাডের ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ৪টি ইঞ্জিন। দমকল পৌঁছনোর আগেই সবাই জ্বলন্ত ফ্যাক্টরির বাইরে বেরিয়ে আসেন। সেই সময় কারখানায় প্রায় ২৪ জন কর্মী কাজ করছিলেন এবং কয়েকজন কারখানার পিছনের দিকে ঘরে ছিলেন। আগুন নিভে গিয়েছে। কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top