News Flash

  • Home
  • বাণিজ্য
  • Petrol-Diesel: ৯ দিনে অষ্টমবার মহার্ঘ্য দুই জ্বালানি তেল, নাজেহাল সাধারণ মানুষ
Image

Petrol-Diesel: ৯ দিনে অষ্টমবার মহার্ঘ্য দুই জ্বালানি তেল, নাজেহাল সাধারণ মানুষ

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): মূল্যবৃদ্ধিতে সর্বকালীন রেকর্ড গড়েই চলেছে পেট্রোল ও ডিজেল, বিগত ৯ দিনে এই নিয়ে অষ্টমবার মহার্ঘ্য হল দুই জ্বালানি তেল। বুধবার দিল্লিতে লিটারে ৮০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ডিজেলও দামি হয়েছে ৮০ পয়সা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১০১.০১ টাকা ও ৯২.২৭ টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ৮৪ পয়সা, ফলে কলকাতায় পেট্রোলের বর্ধিত দাম ১১০.৫২ টাকা এবং ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে ৯৫.৪২ টাকায় পৌঁছেছে।

মুম্বইয়ে ৮৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম ও ৮৫ পয়সা বেড়েছে ডিজেলের দাম, মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১১৫.৮৮ টাকা ও ১০০.১০ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে চেন্নাইতেও। সেখানে পেট্রোলের দাম বেড়েছে ৭৫ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৭৬ পয়সা, ফলে তামিলনাড়ুর রাজধানীতে বুধবার এক লিটার পেট্রোল বিক্রি হয়েছে ১০৬.৬৯ টাকায় ও ডিজেল ৯৬.৭৬ টাকা।

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসের ৪ তারিখ থেকে তেলের দামের বৃদ্ধি থমকে ছিল। কিন্তু, গত ২২ মার্চের পর থেকে ফের জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। এই দাম বৃদ্ধির কারণ হিসাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকেই দায়ী করা হচ্ছে। যদিও, ভারতের বিরোধী দলের নেতারা অন্য কথা বলছেন। যাইহোক, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top