News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপ্রদেশে বোর্ডের প্রশ্ন ফাঁস, ২৪ জেলায় বাতিল ইংরেজি পরীক্ষা
Image

উত্তরপ্রদেশে বোর্ডের প্রশ্ন ফাঁস, ২৪ জেলায় বাতিল ইংরেজি পরীক্ষা

লখনউ, ৩০ মার্চ (হি.স.) : পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁস। আর এই কারণেই বাতিল করা হল উত্তরপ্রদেশের মোট ২৪টি জেলায় বোর্ডের ইংরেজি পরীক্ষা। বুধবার দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ৩০ মার্চ দ্বিতীয়ার্ধে ইংরেজি পরীক্ষার প্রশ্নের সেট নম্বর ৩১৬ ইডি ও ৩১৬ ইআই ফাঁস হওয়ার কারণে ২৪টি জেলায় পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে, বাকি জেলাগুলিতে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ সরকার আগেই সতর্ক করে জানিয়েছিল, পরীক্ষা চলাকলীন যারা অসাধু উপায় অবলম্বন করবে, তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার এসটিএফকে এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে এসটিএফ।

Releated Posts

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top