News Flash

  • Home
  • দিনের খবর
  • Petrol : ছ’দিনে ৫ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম, নির্বিকার সরকার
Image

Petrol : ছ’দিনে ৫ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম, নির্বিকার সরকার

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : পাঁচদিনে লাগাতার চারবার পেট্রল-ডিজেলের দাম বাড়ার পর রবিবারও তা অব্যাহত থাকল। এদিন ফের ৫০ থেকে ৫৮ পয়সা করে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। রবিবার সকাল ছ’টা থেকে নয়া দাম কার্যকর হয়েছে। এদিন দিল্লিবাসীকে এক লিটার পেট্রল কিনতে খরচ করতে হচ্ছে ৯৯.১১ টাকা। রাজধানীতে ডিজেলের দাম বেড়ে হল ৯০.৪২ টাকা। আজ কলকাতায় এক লিটার পেট্রলের দাম ১০৮ টাকা ৫৩ পয়সা। শহরে ডিজেলের দাম বেড়ে হল ৯৩ টাকা ৫৭ পয়সা। কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫২ ও ৫৫ পয়সা। মুম্বইয়ে আরও মহার্ঘ্য পেট্রল। বাণিজ্যনগরীতে ১১৩.৮৮ টাকার বিনিময়ে মিলছে এক লিটার পেট্রল। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৮.১৩ টাকা।

শুধু পেট্রোপণ্য নয়, পাল্লা দিয়ে বেড়েছে এলপিজির দামও। ইতিমধ্যেই সিলিন্ডার প্রতি একলাফে ৫০ টাকা বেড়েছে গ্যাসের দাম। গতকাল একলাফে বেড়েছে ৮০০টি অতি প্রয়োজনীয় ওষুধের দামও বেড়েছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top