News Flash

  • Home
  • দেশ
  • Mayawati: রাজস্থানে রাষ্ট্রপতি শাসন চাইলেন মায়াবতী, বললেন কংগ্রেস সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ
Image

Mayawati: রাজস্থানে রাষ্ট্রপতি শাসন চাইলেন মায়াবতী, বললেন কংগ্রেস সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ

লখনউ, ২৩ মার্চ (হি.স.): রাজস্থানে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। কংগ্রেস নেতৃত্বাধীন রাজস্থান সরকারের বিরুদ্ধে তোপ দেগে বুধবার মায়াবতী জানিয়েছেন, কংগ্রেস সরকার দলিত ও আদিবাসীদের রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। মায়াবতী টুইট করে জানিয়েছেন, “রাজস্থানে কংগ্রেস সরকারের অধীনে দলিত ও আদিবাসীদের উপর অত্যাচারের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সম্প্রতি দিদওয়ানা ও ঢোলপুরে দলিত মেয়েদের ধর্ষণ, আলওয়ারে ট্রাক্টর দিয়ে এক দলিত যুবককে হত্যা এবং পালিতে এক দলিত যুবককে হত্যার ঘটনা ঘটেছে।”

রাজস্থানে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে মায়াবতী টুইটে আরও লেখেন, রাজস্থানে কংগ্রেস সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, বিশেষ করে দলিত ও আদিবাসীদের সুরক্ষায়। তাই এই সরকারকে অপসারিত করে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করাই সঙ্গত হবে। এটাই বহুজন সমাজ পার্টির দাবি।”

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top