News Flash

  • Home
  • দেশ
  • রামপুরহাটের ঘটনায় বিস্তারিত রিপোর্ট চাইল নবান্ন
Image

রামপুরহাটের ঘটনায় বিস্তারিত রিপোর্ট চাইল নবান্ন

কলকাতা, ২২ মার্চ (হি. স.) : বীরভূমের রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি ছিলেন এই বৈঠকে। সূত্রের খবর, কীভাবে ঘটনা ঘটল, স্থানীয় প্রশাসনের কতটা তত্‍পরতা ছিল, এ সব নিয়ে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়।

তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত রামপুরহাট। তৃণমূল নেতা খুনের পর বকটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন। মোট ১০ জনের দেহ উদ্ধার হয়েছে, জানাল দমকল। থমথমে গ্রাম, এলাকায় পুলিশ পিকেট। ‘দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে’, জানালেন বীরভূমের পুলিশ সুপার। উপপ্রধান খুনের পরেই তাঁর অনুগামীদের এলাকায় তাণ্ডব, দাবি স্থানীয় সূত্রের। ‘বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১০ জনের’, দাবি স্থানীয় সূত্রে।

Releated Posts

উজবেকিস্তানের বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণে একসঙ্গে কাজ করবে ভারত-উজবেকিস্তান: মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থাপনাগুলি সংরক্ষণে ভারত ও উজবেকিস্তান যৌথভাবে কাজ করবে বলে ঘোষণা করলেন…

ByByNews Desk Aug 30, 2026

মধ্য এশিয়ায় ভারতের কূটনৈতিক সম্পর্কে উজবেকিস্তান ‘কেন্দ্রবিন্দু’: মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): মধ্য এশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগের ক্ষেত্রে উজবেকিস্তান গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে…

ByByNews Desk Aug 30, 2026

২০৪৭ আর খুব দূরে নয়, সংস্কারের গতি ও পরিসর বাড়াতে আরও সহযোগিতা প্রয়োজন: নির্মলা সীতারামন

শিকাগো, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জনের জন্য হাতে আর খুব বেশি সময় নেই।…

ByByNews Desk Aug 30, 2026

‘বৈচিত্র্যই ঐক্যের সৌন্দর্য’, ধর্মীয় সম্প্রীতি ও সমাজভিত্তিক পরিবর্তনের বার্তা মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মীয় বৈচিত্র্যকে গ্রহণ, সম্মান ও সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top