News Flash

  • Home
  • বিদেশ
  • Oksana Schvets: রুশ রকেট হামলায় প্রয়াত ইউক্রেনীয় অভিনেত্রী
Image

Oksana Schvets: রুশ রকেট হামলায় প্রয়াত ইউক্রেনীয় অভিনেত্রী

কিয়েভ, ১৮ মার্চ (হি. স.) : রুশ রকেট হামলায় মৃত্যু হল ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটসের। কিয়েভের একটি নাগরিক আবাসনে রাশিয়ার রকেট হামলায় মৃত্যু হয় তাঁর। শুক্রবার অভিনেত্রীর দল ‘ইয়ং থিয়েটার’ একটি বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে লেখা হয়েছে, “কিয়েভের একটি আবাসিক ভবনে রকেট ছোড়ার সময়, ইউক্রেনের একজন যোগ্য শিল্পী ওকসানা শভেটস নিহত হয়েছেন। ৬৭ বছর বয়সি অভিনেত্রী সম্প্রতি ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন। রাজধানী কিয়েভের একটি অভিজাত আবাসনে থাকতেন তিনি। সেই আবাসনেই হামলা চালায় রুশ সেনারা৷ আবাসনে আছড়ে পড়ে রকেট৷ আর তাতেই মৃত্যু হয় অভিনেত্রী ওকসানার৷

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top