News Flash

  • Home
  • বিদেশ
  • এবার রুশ ক্ষেপণাস্ত্রের হানা লুভিভ বিমানবন্দরে, ধ্বংস বিমান মেরামতির কারখানা
Image

এবার রুশ ক্ষেপণাস্ত্রের হানা লুভিভ বিমানবন্দরে, ধ্বংস বিমান মেরামতির কারখানা

সময় সকাল সাড়ে ৭টা) লুভিভের বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। তাতে ধ্বংস হয়ে গিয়েছে বিমানবন্দরের পাশে থাকা বিমান মেরামতির কারখানা। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। লুভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভি জানিয়েছেন, হামলা হয়েছে বিমানবন্দর লাগোয়া এলাকায়। রানওয়ে এখনও সুরক্ষিত আছে।

পশ্চিম ইউক্রেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর লুভিভ। পোল্যান্ড সীমান্ত থেকে একশো কিলোমিটারেরও কম দূরত্বের এই শহর দিয়েই মূলত ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ঢুকছেন ইউক্রেনীয়রা। তাই শহরের একমাত্র বিমানবন্দর এই যুদ্ধ আবহেও অতিমাত্রায় সচল। এবার তাকেই নিশানা করল রাশিয়া। বিমানবন্দর লাগোয়া বিমান মেরামতির কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। তা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র। কর্মীরা অক্ষত আছেন কি না তা এখনও স্পষ্ট নয়।
ইউক্রেনে রাশিয়ার হামলার তেজ ক্রমেই প্রসারিত হচ্ছে। রুশ নিশানায় চলে এসেছে কার্যত গোটা দেশ। যুদ্ধ শুরুর প্রথম দু’সপ্তাহ পর্যন্তও পশ্চিম ইউক্রেন অপেক্ষাকৃত নিরাপদ হিসেবে মনে করা হচ্ছিল। কিন্তু যুদ্ধ শুরুর এক মাস পূর্ণ হওয়ার আগেই পশ্চিমেও শুরু হয়ে গিয়েছে রাশিয়ার মুহুর্মুহু হামলা।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top