News Flash

  • Home
  • দেশ
  • Covid19: বিশ্বজুড়ে ফের দাপট করোনার, তবে ভারতে মিলছে স্বস্তির পরিসংখ্যান
Image

Covid19: বিশ্বজুড়ে ফের দাপট করোনার, তবে ভারতে মিলছে স্বস্তির পরিসংখ্যান

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : বিশ্বজুড়ে নতুন করে করোনার দাপট বাড়লেও তবে স্বস্তির খবর, ভারতে করোনা গ্রাফ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ২ হাজার ৫২৮ জন। যা কমবেশি আগের দিনের মতোই। সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমলেও খানিকটা চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত কয়েকদিনে সংখ্যাটা খানিকটা কমলেও এদিন মৃতের সংখ্যাটা আবার অনেকটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৬ হাজার ২৮১ জন।

এদিকে চিনে পরিস্থিতি ২০২০ সালের ভয়াবহ সময়ের থেকেও খারাপ। আরও খারাপ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। সেখানে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ। একই ছবি বিশ্বের অন্য প্রান্তেও। গত এক সপ্তাহে বিশ্বে আক্রান্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ। এসব নিয়ে আগেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু জানিয়েছে, এটি হিমশৈলের চূড়ামাত্র। তারা নতুন করে বিশ্ববাসীকে সতর্ক করেছে।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জালিয়াতি মামলা: ‘সবটাই ভুয়ো’, তদন্তে সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ

নিউ টাউন, ২৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কথিত স্বাক্ষর জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ…

ByByNews Desk Jul 28, 2026

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top