News Flash

Image

বিশালগড়-এ ধৃত চোর

বিশালগড়, ১৭ মার্চ : বিশালগড়ের রঘুনাথপুর পোদ্দার বাড়ি থেকে এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চোরকে হাতেনাতে আটক করে এলাকার উত্তেজিত জনতা গণপ্রহার দেয়। তাতে সে আহত হয়।

 ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় জনগণ তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। গণপ্রহারে আহত চোরকে বিশালগড় থানার পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নেশার টাকার যোগান নিশ্চিত করার লক্ষ্যে সে চুরি করতে এসেছিল বলে স্বীকার করেছে। 

উল্লেখ্য, রাজ্যে নেশার রমরমা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ভয়ঙ্কর নেশার কবলে পড়ে যুবসমাজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। নেশার টাকা যোগাড় করতে না পেরে তারা চুরি-ছিনতাইসহ নানা অসামাজিক কাজ কর্মে লিপ্ত হচ্ছে। ইতিমধ্যেই এ ধরনের বহু ঘটনার নজির স্থাপন হয়েছে। সমাজকে নেশা মুক্ত করা সম্ভব না হলে সমাজে অসামাজিক কাজকর্ম চুরি-ছিনতাই ইত্যাদি ঘটনা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top