News Flash

  • Home
  • দিনের খবর
  • NRC: জাতীয় স্তরে এনআরসি তৈরির কোনও সিদ্ধান্ত নেই, লোকসভায় জানাল সরকার
Image

NRC: জাতীয় স্তরে এনআরসি তৈরির কোনও সিদ্ধান্ত নেই, লোকসভায় জানাল সরকার

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): জাতীয় স্তরে এনআরসি তৈরি করার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার। মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সমগ্র দেশে এনআরসি-র অবস্থা জানতে চেয়েছিলেন লোকসভার সাংসদ মালা রায়। অসমে এনআরসি স্ট্যাটাস-সহ এনআরসি সম্পর্কিত কাজ কবে শেষ হবে, সে বিষয়েও জানতে চেয়েছিলেন মালা রায়।

একটি লিখিত উত্তরে, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, “এখনও পর্যন্ত জাতীয় স্তরে এনআরআইসি প্রস্তুত করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।” তিনি আরও জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশে, অন্তর্ভুক্তির সম্পূরক তালিকা এবং এনআরসি অসমের জন্য বাদ দেওয়ার তালিকা ২১ আগস্ট, ২০১৯-এ প্রকাশিত হয়েছে।”

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top