News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প চা শিল্পের বিকাশে ও শ্রমিকদের আর্থ সামাজিক মানোন্নয়নে গতি সঞ্চার করবে : মুখ্যমন্ত্রী
Image

মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প চা শিল্পের বিকাশে ও শ্রমিকদের আর্থ সামাজিক মানোন্নয়নে গতি সঞ্চার করবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ মার্চ : রাজ্যের চা বাগান শ্রমিকদের কল্যাণার্থে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প চা শিল্পের বিকাশে ও চা শ্রমিকদের আর্থ সামাজিক মানোন্নয়নে গতি সঞ্চার করবে। আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন চা বাগিচার সঙ্গে যুক্ত চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে সাংবাদিকদের একথা বলেন। রাজ্যের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে গৃহীত যুগান্তকারী এই প্রকল্পের জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী শ্রীদেবকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত বিভিন্ন চা বাগিচার শ্রমিকগণ।

অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ৫৪টি চা বাগানের মধ্যে অধিকাংশ চা বাগান বেসরকারি। এই চা বাগানগুলির পরিচালনগত ব্যবস্থার প্রতিবন্ধকতা কাটিয়ে উৎপাদন বৃদ্ধি এবং রুগ্ন প্রায় এই শিল্পের বিকাশে বর্তমান রাজ্য সরকার কর্তৃক গৃহীত সময়োপযোগী গুচ্ছ পদক্ষেপের ফলে এক সময় উপেক্ষিত এই চা বাগানগুলি বর্তমানে মাথা তুলে দাঁড়াচ্ছে। তিনি বলেন, অবহেলিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে প্রায় ৮৫ কোটি টাকা বরাদ্দ করে চা শ্রমিক ও তাদের পরিবারের সার্বিক কল্যাণ সাধিত করা হবে। এই প্রকল্পে চা শ্রমিক পরিবারের মধ্যে যাদের ভূমি নেই তাদের জন্য ভূমির ব্যবস্থা করে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তাদের ঘরের ব্যবস্থা করা হবে।তাঁর কথায়, ঐ চা শ্রমিক পরিবারগুলিকে অন্ত্যোদয় কার্ড প্রদান করা, শিক্ষার বিস্তারে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা সহ চা বাগানের সঙ্গে যুক্ত শ্রমিকদের ন্যূনতম সুবিধা যেমন উন্নত স্বাস্থ্য পরিষেবা, সড়ক, শৌচালয়, পরিশ্রুত পানীয়জলের ব্যবস্থা, চা শ্রমিকদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা, ভাতা পাওয়ার যোগ্যদের ভাতা প্রদান করা, চা শ্রমিকদের উপযোগী অন্যান্য সহায়তা সহ তাদের আর্থিক উন্নতিসাধন করা হবে এই প্রকল্পের মাধ্যমে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সমবায় সমিতি গঠন করে তাদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে মৃতপ্রায় ও অলাভজনক বাগিচাগুলিকে পুনর্জীবিত করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। এরফলে বড়মাত্রায় চা বাগিচার শ্রমিকরা উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী এপ্রিল মাস থেকে রাজ্যের চা শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৭৬ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top