News Flash

Image

শান্তিরবাজারে দুঃসাহসিক চুরি

শান্তিরবাজার, ১৫ মার্চ : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকাল রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের দরজা ভেঙে ভেতরে ঢুকে বেশ কয়েক হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দোকানের মালিক লক্ষ্য করেন তার দোকানের দরজার তালা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখতে পান যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। চোরেরা মূল্যবান জিনিসপত্র গুলি চুরি করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত করে। তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরকে আটক করার কোনো সংবাদ নেই।ব্যবসায়ীরা জানিয়েছেন, ইতিপূর্বেও শান্তির বাজারে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। পরপর এধরনের চুরির ঘটনায় ব্যবসায়ী মহল এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে রীতিমতো শঙ্কিত। এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য জোরালো দাবি উঠেছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top