News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে মাওবাদী হামলা, বিস্ফোরণে শহিদ এক পুলিশ আধিকারিক
Image

ছত্তিশগড়ে মাওবাদী হামলা, বিস্ফোরণে শহিদ এক পুলিশ আধিকারিক

নারায়নপুর (ছত্তিশগড়), ১৪ মার্চ (হি. স.) : ছত্তিশগড়ের নারায়নপুর জেলায় সোমবার সকালে একটি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। তাদের পোঁতা একটি ল্যান্ডমাইন ফেটে মৃত্যু হয়েছে একজন আইটিবিপি তথা ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশ আধিকারিকের। অন্যদিকে এই বিস্ফোরণে গুরুতর চোট পেয়েছেন অপর এক পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক তথা ইন্সপেক্টর জেনারেল (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ডনড্রিবেদা এবং সোনপুর গ্রামের মধ্যেকার একটি স্থানে সকাল ৮.৩০ টার দিকে। ওই সময় আইটিবিপি-র ৫৩ নম্বর ব্যাটালিয়নের একটি দল রাস্তা নির্মাণ কাজের নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছিল।

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় আগে থেকেই মাইন পুঁতে রেখেছিল মাওবাদীরা। সেই মাইনে পা পড়তেই এই বিস্ফোরণ ঘটে বলে খবর। এই প্রসঙ্গে ইন্সপেক্টর জেনারেল আরও জানান, টহল দেওয়া ওই দল একটি বনের মধ্যে যখন টহল অভিযান চালাচ্ছিল তখনই ওই নিরাপত্তা কর্মীর পায়ের চাপে ওই বিস্ফোরণ ঘটে।এই বিস্ফোরণে সহকারী সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র সিং শহিদ হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে হেড কনস্টেবল মহেশ এই হামলায় গুরুতর চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। আপাতত জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে ছত্তিশগড় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

Releated Posts

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

মধ্যপ্রাচ্য সংকটের জেরে এপ্রিলে কমল ভারতের বিমান যাত্রী সংখ্যা

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে এপ্রিলে দেশে বিমান যাত্রী সংখ্যায় ধাক্কা লাগল। মার্চের তুলনায় দেশীয় ও…

ByByNews Desk May 4, 2026

‘রাম রাজ্য’ প্রতিষ্ঠিত হবে বাংলায়, প্রাথমিক প্রবণতায় এগিয়ে বিজেপি: সুকান্ত মজুমদার

বালুরঘাট, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক গণনার প্রবণতায় বিজেপি এগিয়ে থাকার ইঙ্গিত মিলতেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top