News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মারধর করে ১০ হাজার টাকা লুট, উদয়পুরে চাঞ্চল্য
Image

মারধর করে ১০ হাজার টাকা লুট, উদয়পুরে চাঞ্চল্য

উদয়পুর, ১৪ মার্চ : রবিবার রাতে উদয়পুরের রাজনগর ব্রিজ এলাকায় এক ব্যক্তিকে মারধর করে নগদ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় কতিপয় দুর্বৃত্ত।

ঘটনার বিবরণে জানা গেছে, টেপানিয়া এলাকার বাসিন্দা বাবুল দে তার মেয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে মেয়ের বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার সময় উদয়পুর রাজনগর ব্রিজের উপর প্রায় আট দশ জন যুবক বাইক নিয়ে তাকে আটক করে। তার কাছে কি কি আছে তা দিয়ে দেওয়ার জন্য নির্দেশ জারি করে। তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে মারধোর করে বলে তিনি অভিযোগ করেছেন।এব্যাপারে সোমবার রাধাকিশোর পুর থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। আক্রমণকারীদের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছেন।  তার নাম রাজু মজুমদার। পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top