News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire: দিল্লির গোকুলপুরীতে আগুনে পুড়ল ৩০টি ঝুপড়ি, দগ্ধ্ হয়ে মৃত্যু ৭ জনের
Image

Fire: দিল্লির গোকুলপুরীতে আগুনে পুড়ল ৩০টি ঝুপড়ি, দগ্ধ্ হয়ে মৃত্যু ৭ জনের

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): দিল্লির গোকুলপুরী এলাকায় ঝুপড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ্ হয়ে প্রাণ হারালেন ৭ জন। শুক্রবার গভীর রাতে গোকুলপুরী এলাকার ঝুপড়িতে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকলের ১৩টি ইঞ্জিন পৌঁছে যায়, ততক্ষণে আগুন ধরে যায় কমপক্ষে ৩০টি ঝুপড়িতে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর শনিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি ৭ জনকে।

শনিবার সকালে দিল্লি দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে গোকুলপুরী এলাকার ঝুপড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে ৭ জনের। আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাতটি দেহ উদ্ধার করা হয়েছে। উত্তর-পূর্ব দিল্লির অ্যাডিশনাল ডিসিপি জানিয়েছেন, শুক্রবার রাত একটা নাগাদ গোকুলপুরী এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। উদ্ধারকারী সরঞ্জাম নিয়ে তৎক্ষণাৎ পৌঁছে যায় টিম, দমকলের সহায়তায় শনিবার ভোর চারটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুড়ে গিয়েছে ৩০টি ঝুপড়ি এবং ৭ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top