News Flash

  • Home
  • দেশ
  • Mayawati: হতাশ হলে চলবে না, আত্মমন্থন করে এগিয়ে যেতে হবে বসপা-কে : মায়াবতী
Image

Mayawati: হতাশ হলে চলবে না, আত্মমন্থন করে এগিয়ে যেতে হবে বসপা-কে : মায়াবতী

লখনউ, ১১ মার্চ (হি.স.): উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির (বসপা) পরাজয় মেনে নিলেন দলের প্রধান মায়াবতী। দলীয় কর্মীদের উজ্জীবিত করতে তাঁর বার্তা, হতাশ হলে চলবে না আমাদের, আত্মমন্থন করে বহুজন সমাজ পার্টিকে এগিয়ে যেতে হবে। উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে মাত্র একটি আসনে জয়লাভ করেছে মায়াবতীর দল। অথচ ২০০৭ সালের ভোটে বসপা জিতেছিল ১৯টিতে।

ভোটের ফল ঘোষণার পরবর্তী দিন, শুক্রবার মায়াবতী বলেছেন, “উত্তর প্রদেশ নির্বাচনের ফলাফল বসপা-র প্রত্যাশার বিপরীত। এতে আমাদের হতাশ হওয়া উচিত নয়, বরং আত্মমন্থন করা উচিত এবং আমাদের দলীয় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ক্ষমতায় ফিরে আসা উচিত।” মায়াবতী আরও বলেছেন, “২০১৭-র আগে উত্তর প্রদেশে বিজেপির তেমন ভাল দখল ছিল না। উত্তর প্রদেশ নির্বাচনের ফলাফল আমাদের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাঠ।” মায়াবতীর কথায়, “নেতিবাচক প্রচার মানুষকে বিভ্রান্ত করতে সফল হয়েছে…বলা হয়েছে বসপা বিজেপির বি-টিম…যদিও সত্য ঠিক উল্টো, বিজেপি বনাম বসপা-র লড়াই শুধুমাত্র রাজনৈতিক নয়, নীতিগত এবং নির্বাচনীও ছিল।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top