News Flash

Image

Arrested : মা ও বোনকে মারধরের অভিযোগে ধৃত যুবক

উদয়পুর, ১০ মার্চ : উদয়পুরের ছনবন এলাকায় মা এবং বড় বোনকে বেধড়ক মারধর করার ঘটনায় কুলাঙ্গার পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক যুবকের নাম সান্তু দাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তু দাস প্রতিনিয়ত তার মা এবং বড় বোনকে নির্যাতন করতো। তাতে তিতিবিরক্ত মা এবং বোন। নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তারা এ বিষয়ে রাধাকিশোপুর থানার পুলিশকে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে অভিযুক্তকে আটক করে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছে। কুলাঙ্গার পুত্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নির্যাতিতা মা। এ ধরনের ঘটনাকে সামাজিক অবক্ষয়ের শামিল বলে আখ্যায়িত করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকায় এর মারাত্মক কুপ্রভাব পড়বে বলেও তারা মনে করেন।
_____

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top