News Flash

  • Home
  • দেশ
  • TMC : আমরা গোয়ার মানুষের সেবা করে যাব, ট্যুইট তৃণমূলের
Image

TMC : আমরা গোয়ার মানুষের সেবা করে যাব, ট্যুইট তৃণমূলের

কলকাতা, ১০ মার্চ (হি. স.) : গোয়ার ফলাফল নিয়ে ট্যুইট করল তৃণমূল। গোয়া তৃণমূলের তরফে এদিন ট্যুইটে লেখা হয়, “গোয়ার জনমত মাথা পেতে নিচ্ছি। গোয়ার মানুষের বিশ্বাস ও ভালবাসা অর্জনে আমরা আরও কঠোর পরিশ্রম করব। আমরা এখানে থাকব, গোয়ার মানুষের সেবা করে যাব।”


গোয়ায় প্রথমবার ভোটে লড়ে খাতা খুলতে পারেনি তৃণমূল। যদিও তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির ৩টি আসন। পানাজি আসনে পরাজিত উৎপল পর্রীকর। বিজেপি টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল এবার নির্দল হয়ে লড়েন। গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল বিজেপি। গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি। সূত্রের খবর, ১৪ মার্চ শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে সমর্থনের ঘোষণা জয়ী নির্দল প্রার্থীর। বিজেপিকে সমর্থনের ঘোষণা বিচোলিমের জয়ী নির্দল প্রার্থী চন্দ্রকান্ত শেটিয়ের।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top