News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : পৃথক স্থানে দুর্ঘটনায় মৃত্যু এক, আহত পাঁচ পুলিশ কর্মী
Image

Accident : পৃথক স্থানে দুর্ঘটনায় মৃত্যু এক, আহত পাঁচ পুলিশ কর্মী

আগরতলা, ১০ মার্চ : আমতলী থানা এলাকায় পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। অপরদিকে ঊনকোটি জেলার কৈলাশহরে পুলিশ গাড়ি এবং একটি পণ্যবাহী গাড়ির মধ্যে সংঘর্ষে পাঁচজন নিরাপত্তাকর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, আমতলী থানা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছিলেন অমিত বর্ধন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। পথদুর্ঘটনায় অমিত বর্ধনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার নিজ বাড়ি বিশালগড় এর নেহাল চন্দনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

এদিকে, বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ কৈলাসহরে একটি পণ্যবাহী লরির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ হয়। তাতে তিন জন পুলিশ কর্মী এবং দুজন টিএসআর জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত পুলিশ কর্মী ও টিএসআর জওয়ানদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে জন। বর্তমানে তারা ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর পণ্যবাহী গাড়ির চালক জানিয়েছেন, পুলিশের গাড়িটি দ্রুতবেগে এসে তার গাড়িতে ধাক্কা দেয়। তাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। কৈলাসহর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

বিধানসভা অধিবেশন মুলতবি

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বিধানসভা পরিচালনায় সহযোগিতা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top