News Flash

Image

BJP : কাছাড়ের সোনাই পুরসভাও দখলে নিল বিজেপি

সোনাই (অসম), ৯ মার্চ (হি.স.) : কাছাড় জেলার সোনাই পুরসভাও দখলে নিয়েছে বিজেপি৷ কংগ্ৰেস এবং এআইইউডিএফ-কে পরাস্ত করে সোনাই পুরসভা নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে গেরুয়া বাহিনী৷ প্ৰথমবারের মতো অনুষ্ঠিত ১১ সদস্যের ৭৪ নম্বর সোনাই পুরসভা নিৰ্বাচনে বিজেপি ছয়টি ওয়াৰ্ডে জয়ী হয়ে বোর্ড গঠন করতে চলেছে৷ এছাড়া রাজ্য সরকারের জোটশরিক অগপ এবং বিজেপি সমৰ্থিত নিৰ্দলীয় প্ৰাৰ্থী জয়ী হয়েছেন দুটি ওয়ার্ডে৷

বিরোধী দল এআইইউডিএফ মাত্ৰ তিনটি ওয়াৰ্ডে প্ৰাৰ্থী দিয়ে তিনটিতেই জয়ী হয়েছে৷ এদিকে নয়টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল কংগ্ৰেস৷ একটিতেও জয়লাভ করতে পারেনি৷ অন্যদিকে শিলচরে দলীয় কার্যালয়ে বিজেপির নেতা-কর্মীরা বিজয়ী প্ৰাৰ্থীদের সংবৰ্ধনা জানিয়ে মিষ্টিমুখ করে বিজয়-উৎসব পালন করেছেন৷

বিগত পাঁচ বছরের উন্নয়নের জন্যই ভোটাররা বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে সোনাই পুরসভা গঠনে সহায়তা করেছেন বলে দাবি করেছেন সোনাইয়ের প্ৰাক্তন বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর।

প্রসঙ্গত, কাছাড় জেলার লক্ষ্মীপুর পুরসভার ১০টি ওয়াৰ্ডের আটটিতে বিজেপি এবং একটি করে দুটি ওয়াৰ্ডে কংগ্ৰেস ও নিৰ্দলীয় প্ৰাৰ্থী জয়ী হয়েছেন৷ লক্ষ্মীপুরে বিজেপিই পুরসভা গঠনে করবে৷

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top