News Flash

  • Home
  • দেশ
  • Attack : তৃণমূল কাউন্সিলরের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, উত্তপ্ত হালিশহর
Image

Attack : তৃণমূল কাউন্সিলরের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, উত্তপ্ত হালিশহর

কলকাতা, ৬ মার্চ (হি.স.) : হালিশহর পুরসভার তৃণমূল কাউন্সিলরের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি। কে বা কারা এই বোমাবাজি ঘটাল তা এখনও জানা যায়নি। শনিবার রাতের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক কুমার যাদবের গাড়ি লক্ষ্য করে দুটি বোমা মেরে পালায় দুষ্কৃতীরা। বাড়ির সামনে গাড়ি রাখা ছিল তাঁর। জানা গেছে, রাতে নিজের বাড়িতে খাওয়া সারছিলেন তৃণমূল কাউন্সিলর। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠেন তিনি। বেরিয়ে এসে দেখেন তার গাড়ি লক্ষ্য করে কেউ বা কারা দুটি বোমা মেরেছে। শব্দ শুনে আশেপাশের মানুষও বেরিয়ে আসেন। স্থানীয় সূত্রে খবর, বাইকে করে দুটি ছেলে এসে বোমা মেরে পালায়। অন্ধকার থাকায় তাদের চেনা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটাল তার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top