News Flash

  • Home
  • দেশ
  • Encounter: পুলিশি এনকাউন্টারে হত কুখ্যাত দুষ্কৃতী সতীশ, উদ্ধার একে ৪৭
Image

Encounter: পুলিশি এনকাউন্টারে হত কুখ্যাত দুষ্কৃতী সতীশ, উদ্ধার একে ৪৭

জৌনপুর(উত্তরপ্রদেশ), ৫ মার্চ (হি.স.) : জৌনপুরে এক কুখ্যাত দুষ্কৃতীকে এনকাউন্টারে মারল উত্তরপ্রদেশ পুলিস। নিহত দুষ্কৃতীর নাম সতীশ সিং। পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে খুন-সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তার মাথার দাম ধরা হয়েছিল এক লক্ষ টাকা। নিহতের কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল এবং একটি পিস্তল পাওয়া গিয়েছে।

পুলিস সূত্রে খবর, সরাইখাজা থানা এলাকার কুখ্যাত দুষ্কৃতী সতীশ কাছাকাছি কোথাও লুকিয়ে আছে। খবর পেয়েই পুলিসবাহিনী ঘিরে ফেলে এলাকা। গোপন আস্তানা থেকে পুলিসকে লক্ষ্য করে শুরু হয় গুলিবৃষ্টি। পুলিস মাইকে বারবার আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু তাতেও গুলি নাথামায় পুলিস পাল্টা গুলি চালায়। দুপক্ষের গুলি বিনিময় পুলিসের কয়েকজন জখম হন। গুরুতর জখম হয় সতীশও। অন্যান্য থানার পুলিসও ঘটনাস্থলে হাজির হয়ে যায়। আসেন পদস্থ পুলিসকর্তারা। আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থল থেকে আহত পুলিস কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে সতীশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top