News Flash

Image

Fire : নাশকতার আগুনে পুড়ে ছাই বসতঘর

সোনামুড়া, ৫ মার্চ : শুক্রবার গভীর রাতে সোনামুড়ার দশরথ বাড়ি এডিসি ভিলেজের ওরমাই এলাকায় নাশকতার আগুনে পুড়েছে একটি বসত বাড়ি। বাড়ির মালিকের নাম দুলাল মিয়া।


বাড়ির মালিক জানিয়েছেন, রাতে খাওয়া-দাওয়া শেষ করে তিনি এবং পরিবারের লোকজনরা যথারীতি ঘুমিয়ে পড়েছিলেন। ঘরের পাশেই রয়েছে একটি কূল গাছ। বাড়ির মালিক প্রথমে শব্দ শুনে ধারণা করেছিলেন যে হয়তো গাছ থেকে কূল পড়ছে। কিন্তু আওয়াজ ক্রমশ বাড়তে থাকায় বাড়ির মালিক ও পরিবারের লোকজনদের সন্দেহ ঘনীভূত হতে থাকে। ঘুম থেকে উঠে লক্ষ করেন সিলিং থেকে আগুন বের হচ্ছে। সঙ্গে সঙ্গে তারা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। প্রায় আধা ঘন্টা পরে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। তবে এর মধ্যেই ঘরটি অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে বসতঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাড়খার হয়ে গেছে।


জানা গেছে, ঘরের সিলিং-এ পেট্রোল ঢেলে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার খবর পেয়ে সুনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top