News Flash

  • Home
  • বিদেশ
  • দ্বিতীয় বৈঠকেও অধরা রফাসূত্র, মানবিক করিডর গড়ার ব্যাপারে একমত দুই দেশ
Image

দ্বিতীয় বৈঠকেও অধরা রফাসূত্র, মানবিক করিডর গড়ার ব্যাপারে একমত দুই দেশ

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের নবম দিন। তবে কোনভাবেই এই যুদ্ধ থামার কোনও আভাসই মিলছে না। আলোচনার টেবিলে বসেও মিলছে না কোনও সমাধান সূত্র। দ্বিতীয়বার বৈঠকও কার্যত অসফল। তবে দুই দেশের প্রধানই একটি বিষয়ে সম্মত হয়েছেন যে, যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক করিডর গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, সোমবারের পর বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য বৈঠকে বসেছিলেন দুই দেশ। পোল্যান্ড সীমান্তের কাছে বেলারুশের এই বৈঠকের দিকে নজর ছিল গোটা বিশ্বের। তবে এদিনও বৈঠকের পর যুদ্ধ থামার কোনও ইঙ্গিত মিলল না দুই পক্ষের তরফেই। তবে, এই বৈঠকের পর দুই পক্ষই সম্মত হয়েছেন যে, তাঁরা ফের বৈঠকে বসতে পারেন। অর্থাৎ দুই দেশই আলোচনার দরজা খোলা রাখল। বৈঠক শেষে উভয়পক্ষই জানিয়েছে, খুব তাড়াতাড়িই তাঁরা তৃতীয়বারের জন্য বৈঠকে বসবে। উল্লেখ্য, যুদ্ধবিধস্ত এলাকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করা এবং খাদ্য সহ প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার ব্যাপারে দুই দেশই মানবিকতার পরিচয় দেবে।

Releated Posts

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026

ভারত-নেপাল সীমান্তে রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনের নতুন যুগ, চালু হল ইউপিআই-এনপিআই সংযোগ

নয়াদিল্লি, ৯ জুন: ভারত ও নেপালের মধ্যে রিয়েল-টাইম, স্বল্প খরচে এবং নিরাপদ সীমান্ত-পার অর্থ স্থানান্তরের সুবিধা চালু হল।…

ByByNews Desk Jun 9, 2026

বাংলাদেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সাংসদ রুমিন ফারহানার

ঢাকা, ৯ জুন (আইএএনএস): বাংলাদেশে ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।…

ByByNews Desk Jun 9, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের সমালোচনার জবাব ভারতের, আফগানিস্তান ও ইউএনএএমএ-র পাশে দিল্লি

রাষ্ট্রসংঘ, ৯ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান এবং রাষ্ট্রসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর বিরুদ্ধে পাকিস্তানের সমালোচনার কড়া জবাব…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top