News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বৃহস্পতিতে উত্তর প্রদেশে ষষ্ঠ দফার ভোট, ত্রিমুখী লড়াই ৫৭ আসনে
Image

বৃহস্পতিতে উত্তর প্রদেশে ষষ্ঠ দফার ভোট, ত্রিমুখী লড়াই ৫৭ আসনে

লখনউ, ২ মার্চ (হি.স.): বৃহস্পতিবার, ৩ মার্চ উত্তর প্রদেশে ষষ্ঠ দফার ভোট। ষষ্ঠ দফায় উত্তর প্রদেশের ৫৭টি আসনে ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার, গোরক্ষপুর আর্বান আসনেও আগামীকাল ভোটগ্রহণ। এই আসনে ভাগ্যপরীক্ষা হবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আদিত্যনাথের বিরুদ্ধে সমাজবাদী পার্টি প্রার্থী করেছে প্রয়াত বিজেপি নেতা উপেন্দ্র দত্ত শুক্লার স্ত্রীকে। বৃহস্পতিবার কার্যত ত্রিমুখী লড়াই হবে উত্তর প্রদেশের ৫৭টি আসনে।

উত্তর প্রদেশের যে ১০টি জেলায় বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে সেই জেলাগুলি হল-আম্বেদকর নগর, বলরামপুর, সিদ্ধার্থনগর, বাস্তি, সন্ত কবির নগর, মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশীনগর, দেওরিয়া ও বালিয়া। যোগী ছাড়াও এই দফায় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে। যেমন রাজ্যের কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু, স্বামী প্রসাদ মৌর্য (যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন), সপা নেতা রাম গোবিন্দ চৌধুরী। মোট ৬৭৬ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে বৃহস্পতিবার, ষষ্ঠ দফায়।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top