News Flash

  • Home
  • দিনের খবর
  • ইউক্রেন থেকে গুজরাটের শতাধিক এবং উত্তরাখণ্ডের ৭ ছাত্র পৌঁছল বাড়ি
Image

ইউক্রেন থেকে গুজরাটের শতাধিক এবং উত্তরাখণ্ডের ৭ ছাত্র পৌঁছল বাড়ি

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে জোরকদমে চলছে ‘অপারেশন গঙ্গা’। ওই অভিযানের রোমানিয়ার রাজদানী বুখারেস্ট থেকে সোমবার সকালে দিল্লিতে অবতরণ করেছে ভারতীয় ছাত্ররা। এর মধে গুজরাটের শতাধিক এবং উত্তরাখণ্ডের ৭ ছাত্র পৌঁছল বাড়ি।

গুজরাটের প্রায় শতাধিক ছাত্র যারা ইউক্রেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, সোমবার সকালে গান্ধীনগরে পৌঁছানোর সাথে সাথে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তাদের স্বাগত জানান। এই ছাত্ররা অপারেশন গঙ্গার অধীনে ইউক্রেন থেকে মুম্বই এবং দিল্লিতে নেমেছিল এবং ভলভো বাসে গুজরাটে ফিরিয়ে আনা হয়েছে।
এছাড়া উত্তরাখন্ডের সাতজন ছাত্র যারা ইউক্রেনে অধ্যয়নরত সোমবার সকালে দেরাদুনে ফিরে এসেছে।উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) অনুসারে, ছাত্রদের ইউক্রেন থেকে ওই ছাত্ররা সকাল ৬ টায় রাজ্যে পৌঁছেছিল। ছাত্রদের মধ্যে রয়েছে তামান্না ত্যাগী, প্রেরণা বিষ্ট, শিবানী যোশি, আতাউল্লা মালিক, মহম্মদ মুকাররম এবং উর্বশী জান্তওয়াল।

উল্লেখ্য, রবিবার যুদ্ধ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো ও তাঁদের সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হবে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top