News Flash

  • Home
  • দিনের খবর
  • ইউক্রেনে আটক ভারতীয়দের দ্রুত ফেরানো হচ্ছে না কেন, প্রশ্ন কংগ্রেসের
Image

ইউক্রেনে আটক ভারতীয়দের দ্রুত ফেরানো হচ্ছে না কেন, প্রশ্ন কংগ্রেসের

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : ইউক্রেনে এখনও প্রায় কুড়ি হাজার ভারতীয় আটকে রয়েছেন। ভারত সরকার তাঁদের কেন দ্রুত ফেরানোর ব্যবস্থা করছে না, এমন প্রশ্ন তুলল কংগ্রেস।

এআইসিসির সাধারণ সম্পাদক এবং কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালা বৃহস্পতিবার এই প্রশ্ন তুলে টুইটে বিদ্ধ করলেন কেন্দ্রীয় সরকারকে। সরকারকে উদ্দেশ্য করে সূরজেওয়ালা লেখেন, যখনই কোনও কঠিন সময় আসে, তখনই কেন্দ্র মুখ ঘুরিয়ে থাকে। তখনই কেন্দ্রীয় সরকার নীরব হয়ে যায়। ইউক্রেনে এই মুহূর্তে প্রায় কুড়ি হাজার ভারতীয় আটকে পড়েছেন। তাঁদের মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছেন। ওই ভারতীয়রা চরম আতঙ্ক ও বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন। কেন ভারত সরকার আটকে পড়া ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে না।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, গত দু-তিন দিনে বেশ কয়েকটি বেসরকারি বিমান সংস্থা ইউক্রেন থেকে ভারতীয়দের নিয়ে এসেছে। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, বিমান ভাড়া বেড়ে গিয়েছে অস্বাভাবিক হারে। ইউক্রেন থেকে দিল্লিমুখী যে বিমানের ভাড়া ২০-৩০ হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল, সেই ভাড়া কোথাও ৫৫ হাজার টাকা, আবার কোথাও ৬২ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এই অবস্থায় বিপাকে পড়েছেন অসংখ্য ভারতীয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই ইউক্রেনিয়ান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ১৮২ জন ভারতীয় যাত্রী নিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top