News Flash

Image

Attack : সংঘবদ্ধ হামলায় আহত এক ব্যক্তি

তেলিয়ামুড়া, ২৪ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়া থানা এলাকার শান্তিনগরে সঙ্ঘবদ্ধ হামলায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম  রিমু পাল। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা হলো মরণ পাল এবং  পাপাই পাল।


স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে। বেশ কিছুদিন ধরেই জমি সংক্রান্ত বিরোধ চলছিল বলে জানা গেছে। সেই বিরোধের জেরে  সঙ্গবদ্ধ হামলা সংঘটিত হয়েছে। এদিকে আহত রিমু পালের তরফ থেকে অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে তেলিয়ামুড়া থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top