News Flash

Image

Attack : দেবরের কোদালের আঘাতে আহত বৌদি

তেলিয়ামুড়া, ২২ ফেব্রুয়ারি : দেবরের কোদালের আঘাতে গুরুতর ভাবে আহত হয়েছেন বৌদি। আহত মহিলার নাম শিপ্রা রায়। বাড়ি তেলিয়ামুড়া বালুছড়া এলাকায়। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


ঘটনার বিবরণে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তাদের পারিবারিক কলহ চলছিল। সেই কলহের জেরে বাদল চন্দ্র রায় কোদাল দিয়ে তার বৌদির গায়ে আঘাত করে। তাতে বৌদি শিপ্রা রায় গুরুতরভাবে আহত হন। ঘটনা প্রত্যক্ষ করে স্বামী তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  আহত শিপ্রা রায় জানান, তিনি তার অভিযুক্ত দেবর বাদল চন্দ্র রায়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করবেন।

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top