News Flash

  • Home
  • দিনের খবর
  • Night Curfew: নিষেধাজ্ঞা প্রত্যাহার, করোনা কমতেই নৈশ কারফিউ উঠল উত্তর প্রদেশে
Image

Night Curfew: নিষেধাজ্ঞা প্রত্যাহার, করোনা কমতেই নৈশ কারফিউ উঠল উত্তর প্রদেশে

লখনউ, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ কমতেই রাত্রিকালীন কারফিউ উঠে গেল উত্তর প্রদেশে। শনিবার থেকেই করোনা-সংক্রান্ত এই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে উত্তর প্রদেশ থেকে। উত্তর প্রদেশে বিগত কিছু দিন ধরে লাগাতার কমছে করোনা-আক্রান্তের সংখ্যা, তাই রাত্রিকালীন কারফিউ তুলে নেওয়া হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারিই রাত্রিকালীন কারফিউ বাড়ানো হয়েছিল উত্তর প্রদেশে, প্রতিদিন রাত দশটা থেকে সকাল ৬টা পর্যন্ত থাকত বিধিনিষেধ।

কিন্তু, করোনার সংক্ৰমণ কমতেই শনিবার থেকে এই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে উত্তর প্রদেশ থেকে। অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অবনীশ অবস্থী জানিয়েছেন, করোনা-সংক্রমন কমতে থাকার কারণে রাত্রিকালীন কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শুক্রবারই ওডিশাও রাত্রিকালীন কারফিউ তুলে নিয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top