News Flash

  • Home
  • দিনের খবর
  • Anurag Thakur : আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ ঘটনার সঙ্গে সমাজবাদী পার্টির যোগসূত্র রয়েছে, অভিযোগ অনুরাগ ঠাকুরের
Image

Anurag Thakur : আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ ঘটনার সঙ্গে সমাজবাদী পার্টির যোগসূত্র রয়েছে, অভিযোগ অনুরাগ ঠাকুরের

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল রবিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোটগ্রহণের আগে শনিবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুর অভিযোগ করেন, সমাজবাদী পার্টি (এসপি) ২০০৮ সালের আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলার সঙ্গে যুক্ত এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়। অনুরাগ ঠাকুর আরও বলেন, যখন সন্ত্রাসের কথা আসে, তখন বিজেপির এতে জিরো-টলারেন্স নীতি রয়েছে।

আহমেদাবাদের সিরিয়াল বিস্ফোরণে সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম মাস্টারমাইন্ড মহম্মদ সাইফ, শাহবাদ আহমেদের ছেলে যিনি একজন সমাজবাদী পার্টির নেতা।
তিনি আরও বলেন, সমাজবাদী পার্টির প্রধানকে তুষ্টির রাজনীতি করেন এবং সেই কারণে সমাজবাদী পার্টি লোকরা আজমগড়কে সন্ত্রাসবাদীদের জন্য জায়গা করে দিয়েছে।

অখিলেশ যাদবকে আক্রমণ করে ঠাকুর বলেন, “আমি বলতে চাই, অখিলেশ সন্ত্রাসীদের বাঁচাতে বদ্ধপরিকর। ২০১২ সালে সমাজবাদী পার্টির নির্বাচনী ইশতেহারে লেখা ছিল যে তারা মুসলিম যুবকদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে নেবে। সেই সময়ে, সমাজবাদী পার্টি ছিল প্রথম রাজনৈতিক দল যারা একটি ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে মুসলিম যুবকদের কাছ থেকে সন্ত্রাসের অভিযোগ প্রত্যাহার করা হবে।
প্রসঙ্গত, ২০০৮ সালের ধারাবাহিক বিস্ফোরণে ৫৬ জন প্রাণ হারিয়েছিলেন এবং শতাধিক আহত হয়েছিল। আমরা আদালতের রায়কে স্বাগত জানাই। এতে ৪৯ জনকে বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। ৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top