News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Covid19: করোনার প্রকোপ থেকে ক্রমশ স্বাভাবিক হচ্ছে ত্রিপুরা, সক্রিয় নেমে ১৪৭
Image

Covid19: করোনার প্রকোপ থেকে ক্রমশ স্বাভাবিক হচ্ছে ত্রিপুরা, সক্রিয় নেমে ১৪৭

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে ত্রিপুরায় করোনা পরিস্থিতি। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দেড়শ-র নীচে নেমেছে। থেমেছে মৃত্যু মিছিলও। ফলে ত্রিপুরা আবারও ফিরছে পুরানো ছন্দে।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৫২৫ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৩১৫ জনকে নিয়ে মোট ২৮৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৩ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ১০ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। দৈনিক সংক্রমণের হার বর্তমানে সামান্য বেড়ে হয়েছে ০.৩৫ শতাংশ। গতকাল ২৮০৯ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ০.৩২  শতাংশ। কারোর মৃত্যু হয়নি।


এদিকে, সুস্থতা স্বস্তি দিয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৪৭ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৮১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৬৮২ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার কমে হয়েছে ৪.২২ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৯৪ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৯১৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, দৈনিক সংক্রমণে সিপাহীজলা জেলা ত্রিপুরায় অন্য জেলাগুলিকে টপকে গেছে। ধলাই এবং গোমতি জেলায় কেউ করোনা আক্রান্ত হননি। গত ২৪ ঘণ্টায় নতুন করে উত্তর ত্রিপুরা জেলায় ২ জন, পশ্চিম জেলায় ১, ঊনকোটি জেলায় ২ জন, সিপাহীজলা জেলায় ৩ জন এবং দক্ষিণ জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top